গণভোটের ‘খ’ নং প্রশ্নকে জুলাই সনদের পরিপন্থী দাবি, সনদের পক্ষে ইবি ছাত্রদলের প্রচারণা

গণভোটের ‘খ’ নং প্রশ্নকে জুলাই সনদের পরিপন্থী দাবি, সনদের পক্ষে ইবি ছাত্রদলের প্রচারণা
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

গণভোটের চারটি প্রশ্নের মধ্যে 'খ' নং জুলাই সনদের পরিপন্থি ও প্রতারণামূলক দাবি করে বিএনপির জুলাই সনদ অনুসারে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রবিবার (১৭ মে ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আম বাগান, বটতলা ও প্রশাসন ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন যায়গায় তারা জুলাই সদন বাস্তবায়ন সম্পর্কিত বিএনপির এ লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, আহ্বায়ক সদস্য নূর উদ্দিন ও সাব্বিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

 

লিফলেটে বলা হয়, গনভোটের ‘খ’ নং প্রশ্নের “জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে” এবং “সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে” এ অংশ জুলাই সনদের ঐক্যমতের অংশ নয়। এই অংশের বিরুদ্ধে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সময় আপত্তি করেছিলো যা জুলাই সনদে লিপিবদ্ধ আছে। 

 

বিএনপি সংসদের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব চায় এবং সংবিধান সংশোধনসহ কয়েকটি বিষয় উচ্চকক্ষে পাঠানো হবে না মর্মে দ্বিমত পোষণ করে। কারণ উচ্চকক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের নোট অংশ অনুসারে বিএনপি-র উক্ত আপত্তি প্রাধান্য পাবে। বিএনপি উক্ত অনুচ্ছেদের নোট অংশ অনুসারে অক্ষরে অক্ষরে মানতে অঙ্গীকারবদ্ধ।

 

লিফলেটে আরও বলা হয়, গণভোটের প্রশ্ন-গ এর “সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার” দেওয়ার অংশটি বিরোধী দল ইতোমধ্যেই লংঘন করেছে, যা জুলাই সনদের ২২ ও ২৩ নং অনুচ্ছেদের লংঘন। 

 

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্ন্তবর্তীকালীন সরকারের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠিত হয়। এসময় যে ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। সেখানে জুলাই সনদে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের লিখিত প্রস্তাব দাখিল করে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর। তবে, বিএনপি নোট অফ ডিসেন্স দিয়েছে এগুলো ব্যতীত বাকিগুলো বাস্তবায়ন করবে। তবে, বর্তমানে সরকারের বিরুদ্ধে একটি গ্রুপ  বিরোধী দলের বট বাহিনী প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তাদেরকে হুশিয়ার করে দিতে চাই। 

 

তিনি আরও বলেন,  প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে এবং দেশের জনগণের ম্যান্ডেট নিয়েই তিনি সরকার গঠন করেছে। তিনি জুলাই সনদের প্রতিটি অক্ষরই বাস্তবায়ন করবেন। বট বাহিনীর অপপ্রচারের রোধে আমরা লিফলেটের মাধ্যমে সঠিক তথ্য শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছি।


সম্পর্কিত নিউজ