Jagoron News, মূলপাতা
-
, ইরানের সঙ্গে যুদ্ধে কেমন ক্ষতি হলো যুক্তরাষ্ট্রের?
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস বা সিআরএস। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতি, গোপনীয় তথ্য, দুর্ঘটনা নাকি শত্রুপক্ষের হামলা-এসব বিষয়ে পূর্ণাঙ্গ যাচাই শেষ না হওয়ায় প্রকৃত সংখ্যা পরে সংশোধিত হতে পারে।