ইবিস্থ পাবনা জেলা কল্যাণ সমিতি'র নেতৃত্বে শাকিল, আল-আমিন

ইবিস্থ পাবনা জেলা কল্যাণ সমিতি'র নেতৃত্বে শাকিল, আল-আমিন
ছবির ক্যাপশান, ছবি: জাগরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবনা জেলা কল্যাণ সমিতি’র ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই বিভাগের শিক্ষার্থী আল-আমিন হোসেন নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার, সহযোগী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রভাষক মো. ফিরোজ খান এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদনের এ তথ্য জানানো হয়।

 

কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি ফুলপরী খাতুন ও আমির আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ছাব্বির ও সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী জুহায়ের,  কোষাধ্যক্ষ মো. সবুজ হুসাইন,  উপ-কোষাধ্যক্ষ মো. মাহফুজ, প্রচার সম্পাদক নাইমুল হাসান, উপ প্রচার সম্পাদক মারজিয়া আক্তার দিশা, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক জান্নাতুল জীম, ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইমন হোসেন,  ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইমন শেখ।

 

এছাড়া সাহিত্য ও প্রকাশনী সম্পাদক হিসেবে আছে ফাহিম ইসলাম,  সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আশিক বিল্লাহ,  আপ্যায়ন বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল্লাহ, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শর্মী ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আসাদু্ল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক এস এম সিজান, আইন বিষয়ক সম্পাদক আমিনা খাতুন, বিতর্ক বিষয়ক সম্পাদক ফারিয়া হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. নয়ন ইসলাম মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. নাঈম ও ঐতিহ্য সংরক্ষণ সম্পাদক ইমরান হোসেন।

 

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে- মো. শিহাব আলী, আব্দুস সামি, সুবর্না খাতুন, কানিজ ফাতিমা মুক্ত, খাতুনে জান্নাত, আবু বকর সিদ্দিক, সাদিয়া মিম, মো. আহসান হাবীব,  মাহাদী মোহাম্মদ ফয়সাল, শাকিল আহমেদ,  মতিউর রহমান ও রেদওয়ানুল ইসলাম।

 

দায়িত্ব পেয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন বলেন, "আজ আমি অত্যন্ত আনন্দিত এবং একই সাথে এক বিশাল দায়িত্ববোধ অনুভব করছি। আপনারা আমাকে এই ঐতিহ্যবাহী 'পাবনা জেলা কল্যাণ সমিতি'র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছেন, তার জন্য আমি আপনাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই- এই পদটি আমার জন্য কোনো ক্ষমতার অলংকার নয়, বরং আপনাদের সেবা করার একটি পবিত্র দায়িত্ব।"

 

নবনিযুক্ত সভাপতি শাকিল আহমেদ বলেন, “আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলা কল্যাণ সমিতি সকল সম্মানিত উপদেষ্টা, সিনিয়র, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা আমাকে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে সম্মানিত করেছেন। এটি আমার জন্য শুধু একটি পদ নয়, বরং একটি আমানত ও দায়িত্ব।


পাবনা জেলার শিক্ষার্থী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এই সংগঠন হোক মানবিকতা, ঐক্য, মেধা ও কল্যাণমূলক কার্যক্রমের একটি সুন্দর প্ল্যাটফর্ম। ইনশাআল্লাহ, সকলকে সঙ্গে নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো, প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।

 

তিনি আরও বলেন, "পাশাপাশি সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবো এবং পাবনার ঐতিহ্য ও সৌহার্দ্যকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরও সমুন্নত রাখবো।
আমি বিশ্বাস করি, একতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠন একদিন আরও শক্তিশালী ও আদর্শিক অবস্থানে পৌঁছাবে।"


সম্পর্কিত নিউজ